মশা নিধন কার্যক্রমে নিজের ‘সম্মানী ভাতা’ দেওয়ার ঘোষণা এমপির

১৪ মার্চ ২০২৬, ১০:২২ PM
 সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ © টিডিসি ফটো

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে নিজের সরকারি সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। যেকোনো কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়।এ কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকার প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসেবে সরকারিভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানী ভাতাটি বরাদ্দ করছি। যথাসময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হবে।

এমপি ওয়াহাব আকন্দ আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে এবং তা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।তার ভালো উদ্যোগগুলো এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ বা মশক নিধন কার্যক্রম যেন লোক দেখানো না হয়, বাস্তবে সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মশক নিধনে যদি আরও ভালো মানের কোনো ওষুধ পাওয়া যায়, তা সংগ্রহের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাতুল ফেরদৌস হ্যাপী উপস্থিত ছিলেন।

ডিসি সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি মৌসুমজুড়ে প্রতি শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬