ফের আন্দোলনের ডাক এইচএসসি পরীক্ষার্থীদের

১৭ জুন ২০২৫, ১২:৪৯ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:৪৯ PM
কর্মসূচির প্লেকার্ড

কর্মসূচির প্লেকার্ড © টিডিসি সম্পাদিত

ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা এ আন্দোলনের ডাক দিয়েছেন। সোমবার (১৬ জুন) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। 

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। একইসঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা ও দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

শিক্ষার্থীরা জানান, এ কর্মসূচি হবে তাদের চূড়ান্ত হুঁশিয়ারি। এরপরও দাবি না মানলে দেশজুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেয়া হবে।

তাদের অভিযোগ, করোনার নতুন ধরনে অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড়। তারা পরীক্ষা পেছানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে কোনো পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়েছে।

তাদের তিন দফা দাবি হলো- পরীক্ষা পেছানো। জুলাই মাসজুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে ২-৩ মাসের পড়াশোনার ক্ষতি পূরণে সময় দেওয়া; এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাসের ব্যবস্থা করা এবং ৩৩ দফা নির্দেশনা বাতিল করা।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬