রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৮ জুন ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৯ PM
আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

আজ বুধবার (১৮ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও মুজাহিদ নগর ইউনিটের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনকে। পরে রাত সাড়ে এগারোটায় ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুনকে আটক করে ডিবির মিরপুর বিভাগ।

আরও পড়ুন: শিবির কর্মীকে আয়নাঘরে নির্যাতন, র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

এছাড়া একই রাতে, রমনা বিভাগের একটি টিম পাইকপাড়া এলাকা থেকে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে। প্রায় একই সময়ে, চকবাজার এলাকা থেকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমানকে আটক করা হয়। আর ওয়ারী বিভাগের আরেকটি দল দিয়াবাড়ি এলাকা থেকে তুরাগ থানার ৫৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংগঠিত পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গায় হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের এমন কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবেই বিবেচিত হচ্ছে। ডিবির কর্মকর্তারা জানান, এদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে, যার ভিত্তিতে গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9