পাবিপ্রবি ছাত্রলীগের ২ কর্মী আটক

১৩ মে ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
আটককৃত দুই ছাত্রলীগ কর্মী

আটককৃত দুই ছাত্রলীগ কর্মী © টিডিসি

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

আটককৃত ঐ দুই ছাত্রলীগ কর্মীর নাম কল্যাণ রায় শুভ এবং নাইম জিসান। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী ছিলেন। তারা ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কল্যাণ রায় শুভকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং সন্ধ্যা সাতটার দিকে নাইম জিসানকে পাবনার শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে আটক করা হয়।

শিক্ষার্থীরা জানান, আজ বিকেলে পরীক্ষা শেষ করে বের হলে কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ এসে থানায় নিয়ে যায়। কল্যাণ রায় শুভের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ নাইম জিসানের মেসে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি রাবি অধ্যাপক তৌফিক

শিক্ষার্থীরা আরও জানান, কল্যাণ রায় শুভ এবং নাইম জিসান দুজনেই বিগত সরকারের সময় ছাত্র নির্যাতনের সাথে জড়িত ছিলেন। ২০২৩ সালে রমজানে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের সাথে জড়িত ছিলেন। আজ তাদের দুজনের পরীক্ষা ছিল। এর মধ্যে পরীক্ষা শেষে কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ নাইম জিসানকে ধরার জন্য তার মেসে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, বিকেলে কয়েকজন শিক্ষার্থী কল্যাণ রায় শুভ নামের এক শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। ওরা ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে আমাদের কাছে আগে নির্যাতনের অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু ফৌজদারি বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনা তাই আমরা বিষয়টা পাবনা সদর থানাকে অবগত করি। থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন। যে শিক্ষার্থীরা তাদের আটক করেছেন তারা আমাদের জানিয়েছেন ঐ দুই ছাত্রলীগ কর্মী শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিলেন। কিন্তু আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081