বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি রাবি অধ্যাপক তৌফিক

১৩ মে ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
অধ্যাপক ড. তৌফিক আলম ও ববি লোগো

অধ্যাপক ড. তৌফিক আলম ও ববি লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মোহাম্মদ তৌফিক আলম, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালনের নিমিত্ত নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

আরো পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

আরো বলা হয়েছে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন ও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব  এ. এস. এম. কাসেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ তিনজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now