আওয়ামী লীগ নিষিদ্ধের গণজমায়েত থেকে ছাত্রলীগ নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

১০ মে ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
ছাত্রলীগ নেতাকে গণধোলাই

ছাত্রলীগ নেতাকে গণধোলাই © টিডিসি

সিলেট নগরীর চৌহাট্টায় কাওসার আল মামুন নামের এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেলে সিলেটের চৌহাট্টায় ছাত্র-জনতা তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন।

আটক হওয়া কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রজনতা মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ছাত্রলীগের রাজনীতির  সাথে সম্পৃক্ত ছিলো । তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বর্তমানে সে থানায় আছে।’

জানা যায়, সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্র-জনতা চিনতে পেরে তাঁকে ধরে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬