নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১ মে ২০২৫, ১২:১৬ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
গ্রেপ্তার নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খান

গ্রেপ্তার নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খান © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিনগত রাত ১২টার দিকে পৌর সদরের কাটলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। সোবাইল আহমেদ খান পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি

ওসি জানান, গ্রেপ্তারকৃত সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে থানায় ভাংচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬