মনপুরায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১০ মে ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ১০ মে ২০২৫, ১২:৪৩ PM
মনপুরা ছাত্রলীগের উপজেলা সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ

মনপুরা ছাত্রলীগের উপজেলা সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ © টিডিসি

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে) দিবাগত রাত ২টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলা সভাপতি মোঃ সামছুদ্দিন সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধের অভিযোগ আসছে। আমরা তাকে ইতঃপূর্বেও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু তাকে আটক করতে পারিনি। গতরাত ২ টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকে 'পুলিশের উপর হামলা মামলায়' গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950