মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ PM
মারুফা আক্তার

মারুফা আক্তার © সংগৃহীত

গোড়ালির চোটের কারণে নিউজিল্যান্ড সফরে খেলা হচ্ছে না পেসার মারুফা আক্তারের। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে চোটের কারণে বর্তমানে ৪ সপ্তাহের বিশ্রামে রয়েছেন মারুফা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আবার হাঁটাচলা শুরু করার কথা রয়েছে।

ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তিনি বলেন, নিউজিল্যান্ড সফরে মারুফাকে পাওয়া যাবে না। পুরোপুরি সুস্থ হয়েই যেন তিনি মাঠে ফেরেন, সেটিই নিশ্চিত করতে চায় বিসিবি।

ওই কর্মকর্তা আরও জানান, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন একই সমস্যায় পড়তে না হয়, সে জন্য প্রয়োজনীয় সময় বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে ইনজেকশন দেওয়া হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এ কারণে সফরের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার চোট পুরোপুরি সারিয়ে তুলতেই দীর্ঘ বিশ্রামে রাখা হচ্ছে এই পেসারকে।

১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী, ৫০ জনই ফেল করায় অধ্…
  • ০২ নভেম্বর ২০২৬
দারিদ্র্য হার মানাতে পারেনি রুকাইয়াকে, জিপিএ-৫ পেয়েও উচ্চশি…
  • ০২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় থেকে ট্র্যাক্টর এনে বাণিজ্য মেলার স্টল ভেঙে দ…
  • ০২ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
  • ০২ নভেম্বর ২০২৬