যুব এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

০১ নভেম্বর ২০২৬, ০৮:২১ PM
বাংলাদেশ যুব দল

বাংলাদেশ যুব দল © সংগৃহীত

আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে যুব এশিয়া কাপের এবারের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় রবিবার (১ নভেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যুব দলের ফটোসেশন।

আসন্ন আসরে নিজেদের প্রথম ম্যাচে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে যুবারা।

এদিকে ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব দলের প্রধান কোচ হান্নান সরকার। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি।

হান্নান বলেন, 'যুব পর্যায়ে বা সিনিয়র পর্যায়ে আফগানিস্তান ভালো একটা দল। এখানে সিরিজ ড্রয়ের যে বিষয়টা, আমরা কিন্তু প্রথম সিরিজ খেলেছি।'

দলের বেশির ভাগ ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের বিষয়টিও তুলে ধরেন এই কোচ। তিনি বলেন, 'আমাদের অধিনায়ক ফয়সাল শুধু গত যুব দলে ছিল। এর বাইরে বাকি ১৪ জনের অভিষেক হয়েছে। তাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। আমার মনে হয় যেরকম ক্রিকেট খেলতে চেয়েছি, সেরকম খেলেছি। আমার মনে হয় আমাদের মূল ফোকাস ছিল এশিয়া কাপের প্রস্তুতি। সেই জায়গা থেকে আমরা সন্তুষ্ট।

বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬