অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি

১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ PM
নাহিদা আক্তার

নাহিদা আক্তার © সংগৃহীত

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই ফরম্যাটে নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষে নাহিদাকেই এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, নির্বাচক প্যানেলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর নাহিদাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন বাংলাদেশ নারী দলের তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নিগার সুলতানা জ্যোতি। তবে এশিয়ান গেমস ও এশিয়া কাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

এরপর নতুন অধিনায়ক নির্বাচনে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম আলোচনায় এসেছিল। শেষ পর্যন্ত নাহিদার ওপরই আস্থা রাখছে বোর্ড। টি-টোয়েন্টির নেতৃত্বে দেখা যাবে তাকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন সোবহানা।

তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এখনো আছেন জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬
অনুমতি দিল না প্রশাসন, আমির হামজার মাহফিল স্থগিত
  • ১৮ অক্টোবর ২০২৬
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদে ১৫ দিনের সম…
  • ১৮ অক্টোবর ২০২৬