নারী বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি পরিচালক

২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ PM
টাইগ্রেসদের আনুষ্ঠানিক ফটোসেশন

টাইগ্রেসদের আনুষ্ঠানিক ফটোসেশন © সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ। এবার সামনে বড় দুটি টুর্নামেন্ট। সেই আসরকে সামনে রেখে সোমবার মিরপুরে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক ফটোসেশন।

আগামী বুধবার (২৬ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এই ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারী ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

এ সময়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, এই সিদ্ধান্ত নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিল আছে। তারা সিদ্ধান্ত নেবে নারী বিপিএল হবে কি না। তবে তারা যদি আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের মেয়েরা খেলার জন্য প্রস্তুত।’

এদিকে নারী ক্রিকেটে লঙ্গার ভার্সন চালুর বিষয়েও ভাবছে বিসিবি। দলের ক্রিকেটারদের আরও অভিজ্ঞ করে তুলতে দীর্ঘ সংস্করণের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বর্তমান আন্তর্জাতিক সূচি পর্যালোচনা করে উপযুক্ত সময় বের করার কথাও জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

লঙ্গার ভার্সন খেলা নিয়ে এই বিসিবি পরিচালক জানান, ‘লঙ্গার ভার্সন ক্রিকেটে মেয়েদেরকে আরও অভিজ্ঞ করা যায়, সেটার ব্যাপারেও ভাবছি আমরা। এখন যে ক্যালেন্ডার আছে, এইটা দেখে আমরা বের করব যে কোনো সময়ে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা যায়।’

অন্যদিকে সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। নারী দলও ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে ভালো করার সামর্থ্য রাখে বলে মনে করেন রফিকুল ইসলাম বাবু। তবে অস্ট্রেলিয়া নারী দলের সঙ্গে ব্যবধান এখনো অনেক বলে স্বীকার করেছেন তিনি।

তার ভাষায়, ‘অস্ট্রেলিয়া এখনো অনেক ওপরে, তবে অন্যান্য দেশগুলোকে হারানোর সক্ষমতা আমাদের মেয়েদের আছে, ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬