ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

২৩ আগস্ট ২০২৬, ১২:৩৪ PM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

বিশ্ব-কাঁপানো জয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন রাঙিয়েছিল বাংলাদেশ। ডারউইনের মাটিতে দাপুটে সেই জয়ে ক্রিকেটবিশ্বের বাহবাও কুড়িয়েছিল লাল-সবুজেরা। কিন্তু ম্যাকাইতেই ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৫১ রানে নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার দুইদিনের মাথায় টেস্ট হেরেছে টাইগাররা। 

প্রথম ইনিংসে টেনেটুনে পঞ্চাশ পার করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো খেললেও তিন অঙ্ক ছুঁতে পারেনি সফরকারীরা। দিনের অন্তত আড়াই ঘণ্টা বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে যায় শান্ত বাহিনী। এতে নিজেদের ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই একশ রানের আগে অলআউট হয় বাংলাদেশ।

২০০০ সালের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে স্ট্যাটাস পাওয়ার পর দীর্ঘ এই সময়ে ১৬১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে ম্যাকাই টেস্টের আগে রাজকীয় এই ফরম্যাটে কখনো দুইদিনে পরাজয়ের স্বাদ নেয়নি টাইগাররা। এমনকি টেস্ট ইতিহাসে এর আগে মাত্র ২৮টি ম্যাচই দুইদিনে হয়েছে। এর মধ্যে গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুইদিনে শেষ হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ৭ টেস্টের মধ্যে তৃতীয়বারের মতো দুই দিনেই শেষ হলো ম্যাচ। এর আগে ১৯৩১ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্টটি প্রথমবার দুইদিনে শেষ হয়েছিল। এরপর এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে ৯১ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০২২ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি দুই দিনে শেষ হওয়ার পর, ২০২৫ সালে অ্যাশেজে পার্থ টেস্টেও একই চিত্র দেখা যায়।

এর এক বছরের ব্যবধানেই অস্ট্রেলিয়ার মাটিতে আবারও দুই দিনে শেষ হলো একটি টেস্ট। ম্যাকাইয়ে দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ হারল ইনিংস ও ৫১ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টেস্টগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের ম্যাচ এবং সব মিলিয়ে চতুর্থ সংক্ষিপ্ততম।

এ ছাড়া ম্যাকাই টেস্টে দুই দল মিলে মাত্র ৭৫০ বল খেলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের রেকর্ড অবশ্য আরও পুরোনো। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শেষ হয়েছিল মাত্র ৬৫৬ বলে।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬