লজ্জার দিনেও বড় সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

২৩ আগস্ট ২০২৬, ০১:০৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে হারের হতাশার মাঝেও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। ডারউইনে আগের টেস্টে পাওয়া ঐতিহাসিক জয়ের সুবাদে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন বাংলাদেশের অবস্থান ছিল নয় নম্বরে। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সাত নম্বরে উঠে নতুন রেকর্ড গড়েছিল দলটি। তবে জিম্বাবুয়ে সফরে ইনিংস ব্যবধানে হারের পর আবারও নয় নম্বরে নেমে যায় বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করে র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থান নিশ্চিত করল তারা।

২৩ আগস্ট প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে। ভারতের কাছে গলে বড় ব্যবধানে হেরে ৭৬ রেটিং পয়েন্টে নেমে যাওয়া শ্রীলঙ্কা এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছে।

ইংল্যান্ডের কাছে সিরিজে পিছিয়ে পড়ার প্রভাব পড়েছে পাকিস্তানের র‍্যাঙ্কিংয়েও। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে আট নম্বরে।

৭৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দশ নম্বরে জিম্বাবুয়ে। অন্য দুই টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো টেস্ট র‍্যাঙ্কিংয়ের মূল তালিকায় জায়গা পায়নি।

শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে ডারউইনে হারলেও তাদের রেটিং পয়েন্ট ১২৬।

১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, ১০৬ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড এবং ১০৪ পয়েন্ট নিয়ে চারে ভারত। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬