অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স

২০ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই ঐতিহাসিক সাফল্যের পর এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে শুরু হবে ম্যাচটি।

এদিকে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ অবশ্য প্রথম টেস্টের সাফল্যের পথ থেকেই সরে আসতে চাইছে না। আসন্ন ম্যাচকে সামনে রেখে ম্যাকাইয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ফিল সিমন্সও জানালেন, অস্ট্রেলিয়াকে চাপে রাখতে প্রথম টেস্টের মতোই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তারা।

ডারউনে বাংলাদেশের পেস আক্রমণ ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বড় সমস্যায় পড়েছিল। এবারও একই ধরনের আগ্রাসী ও শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেই সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোয় মরিয়া অস্ট্রেলিয়া।

নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’

প্রথম ইনিংসে বড় রান করার কথা জানিয়ে টাইগার কোচ বলেন, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’

জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬