বাংলাদেশের ক্রিকেট তারকাদের কে কোন দলের সমর্থক

১০ জুন ২০২৬, ০৮:৪৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার (১১ জুন)। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আমেজও চলছে। বিশ্বকাপে না খেললেও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহে কোনো ঘাটতি নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে উন্মাদনা বরাবরের মতোই তুঙ্গে।

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত দেশের ক্রিকেটাররাও। বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের মধ্যে চলছে খুনসুটি, স্লেজিং আর পছন্দের দল নিয়ে প্রাণবন্ত কথার লড়াই।  

লাল-সবুজের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্রাজিলের সমর্থক। অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বর্তমান বিসিবির সভাপতি তামিম ইকবালও ব্রাজিলের সমর্থক।

জাতীয় দলের তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমানও ব্রাজিলের সমর্থক। বিপরীতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের আর্জেন্টিনার প্রতি সমর্থন রয়েছে।

তবে সবার যে ব্রাজিল বা আর্জেন্টিনা পছন্দ, তা নয়। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত তরুণ পেসার নাহিদ রানা। ওপেনার সৌম্য সরকারও রোনালদোর অনুসারী হওয়ায় তারও সমর্থন পর্তুগালের দিকে।

আর্জেন্টিনা সমর্থক: লিটন দাস, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক।

ব্রাজিল সমর্থক: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাইফ হাসান, রুবেল হোসেন এবং হাবিবুল বাশার সুমন (প্রধান নির্বাচক)। 

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬
কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক
  • ২০ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাৎ-নথি গায়েব করে দুই বছর ধরে উধাও মাদ্রাসা শিক্ষক
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ৭ নির্দেশনা দেখুন এখানে
  • ২০ আগস্ট ২০২৬
সংসদে পড়া হলো আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, ‘মারাত্মক বাছাই’ উ…
  • ২০ আগস্ট ২০২৬