২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দল, জানাল ৪ বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান

০৭ জুন ২০২৬, ০৫:২৩ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৫:২৬ PM
 ফুটবল বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপ © টিডিসি ফটো

টানা চারটি বিশ্বকাপের ফল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের সর্বশেষ সিমুলেশনে শিরোপার দাবিদার হিসেবে উঠে এসেছে স্পেন।

২০১০ সাল থেকে বিশ্বকাপ নিয়ে নিয়মিত পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং চারবারই সেই পূর্বাভাস বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।

ইএ স্পোর্টসের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন স্পেন।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল ম্যাচ হবে ১২ জুলাই।

স্পেনকে এবারের শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলটিতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি উঠে আসছে বেশ কয়েকজন তরুণ ও প্রতিভাবান ফুটবলার। 

ইএ স্পোর্টস আধুনিক সিমুলেশন প্রযুক্তির সাহায্যে তাদের পূর্বাভাস তৈরি করে। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের সাম্প্রতিক ফর্ম এবং কৌশলগত দিক বিশ্লেষণ করে এই পূর্বাভাস নির্ধারণ করে তারা। 

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬