নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রশাসন। সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীরা যেন একত্রে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারে, সে উদ্দেশ্যে বিদ্রোহী হল প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হল প্রাঙ্গণে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে হল প্রশাসন শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে।

এমন উদ্যোগের বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘আসলে ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মাঝে একটা আমেজ চলে আসে। সবাই একসাথে খেলা উপভোগ করতে চায়। সেই বিষয়টি চিন্তা করেই বিদ্রোহী হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যেনো সব শিক্ষার্থী একসাথে উপভোগ করে ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন তৈরী না করে সেই প্রত্যাশা থাকবে।’

আরও পড়ুন : সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী সিফাত জানান, ‘এ ধরনের উদ্যোগ নেওয়ায় হল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশ্বকাপের সময় বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খেলা দেখার আনন্দই আলাদা। বড় পর্দায় খেলা দেখলে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সবার মধ্যে সৌহার্দ্যও বাড়ে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পায়, যা এক ধরনের মিলনমেলায় পরিণত হয়।’

প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9