ব্যঙ্গাত্মক ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৪

০৯ জুন ২০২৬, ০২:৫২ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৫৭ PM
ব্যঙ্গাত্মক ব্যানার

ব্যঙ্গাত্মক ব্যানার © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যঙ্গাত্মক ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের ৪ সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৮ জুন) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা প্রত্যেকে একই এলাকার বাসিন্দা। এ ঘটনা মিমাংসার জন্য একইদিন রাতে স্থানীয় রাজনীতিবিদ ও গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বিরোধের অবসান হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ওই এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ব্যানার ও পতাকা টাঙানো হয়েছে। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা ও লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ছিল। বিষয়টি নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা আপত্তি জানান এবং ব্রাজিল সমর্থকদের ব্যানারটি নামিয়ে ফেলতে বলেন। তবে ব্রাজিল সমর্থকরা বিষয়টি কর্ণপাত করেননি। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা ওই ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন : কর্মচারীর বিয়ে খেতে উড়ে এলেন সৌদির কফিল

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘ব্যানার নিয়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে।’

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬