ঋতুপর্ণার গোলে ম্যাচে ফিরল বাংলাদেশ

০৩ জুন ২০২৬, ০৫:৩৬ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০৫:৪২ PM
ঋতুপর্ণা

ঋতুপর্ণা © সংগৃহীত

যাকে মাঠে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সেই ঋতুপর্ণাই প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান। কর্নার থেকে সরাসরি নেওয়া তার শট জালে জড়িয়ে গেলে ভারতীয় গোয়ার মাঠে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। এ গোলের পর আরও উজ্জীবিত হয়ে ওঠে লাল-সবুজের দল। প্রথমার্ধ শেষে ম্যাচ এখন ১–১ সমতায় রয়েছে।

এর আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ২৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের গোয়ায় চলছে দুই দলের ফাইনালে ওঠার লড়াই।

২৩ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় নেপাল। দিপা শাহীর নেওয়া কর্নারে মিলি আক্তার ঠিকভাবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান গিতা রানা। তিনি সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল পাঠান।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬