চমক রেখে টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ PM
দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন

দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন © ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের জন্য নয়, প্রথম দুটির। এ সিরিজ দিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে খেলা পেসার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

লিটন দাসের নেতৃত্বাধীন দলে সর্বশেষ সিরিজে খেলা বাকি সকলেই আছেন। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামে। আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

এর আগে আজ আইরিশদের দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টের ইনিংস ও ৪৭ রানের জয়ের বিপরীতে আজ ২১৭ রানের জয় পেয়েছে।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ট্যাগ: ক্রিকেট
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950