ভারত সফরের ‘আসল’ কারণ জানালেন তামিম

১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

চলতি আগস্টের শুরুর দিকে ভার‍ত সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার এই সফর নিয়ে নানা আলোচনা থাকলেও এ নিয়ে এতদিন গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেননি তিনি। যদিও ভারতের ক্রিকেট সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখাই এই সফরের মূল উদ্দেশ ছিল বলে বিসিবি সূত্রে জানা গিয়েছিল।

এবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত সফরের কারণ ব্যাখ্যা করেছেন তামিম। সেখানকার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। 

বিসিবি সভাপতি বলেন, ‘আমি কয়েকজন পরিচালকসহ ভারতে গিয়েছিলাম। সেখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা গিয়েছিলাম তাদের এক্সিলেন্স সেন্টার দেখার জন্য। আমরা পূর্বাচলে একটি এক্সিলেন্স সেন্টার করবো, তাই বিশ্বের অন্যতম সেরা এই সেন্টারটির সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখেছি।’

ভারতের মডেল থেকে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ধারণা নেওয়ার কথাও জানিয়ে তামিম বলেন, ‘আমাদের যা প্রয়োজন আমরা সেগুলোতে ফোকাস করেছি। কাজ শুরু হলে আমরা আইডিয়াগুলো শেয়ার করতে পারব। মূলত একারণেই যাওয়া।’

আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬