শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স

২৩ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
মিচেল স্টার্কের সঙ্গে কথা বলছেন শরিফুল ইসলাম

মিচেল স্টার্কের সঙ্গে কথা বলছেন শরিফুল ইসলাম © সংগৃহীত

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন এই পেসার। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামান শরিফুল। একাই তুলে নেন ৭ উইকেট। তার দুর্দান্ত বোলিং নজর কেড়েছে অস্ট্রেলিয়া দলেরও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও বাংলাদেশের এই পেসারের আলাদা করে প্রশংসা করেন।

কামিন্স বলেন, ‘হ্যাঁ, সে (শরিফুল) অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। বাতাসও ছিল এখানে। সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং।’

বাংলাদেশ দলের টেম্পারমেন্ট নিয়ে কামিন্স বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে। অনেক বেশি ধৈর্যশীল ছিল। সবসময় মারতেই হবে এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে। ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়। তখন মার্জিন অব এরর অনেক ছোট হয়ে যায়। মিস করার সুযোগও বেশি থাকে তখন।’

বোলিং নিয়ে কামিন্স বলেন, ‘আসলে সঠিক জানি না। বেশ ভালো বোলিং হয়েছে আজকে। ভালো ব্যাটিং উইকেট তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটাই। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন। ফলে দুই কারণই (বাজে শট এবং উইকেট) এখানে কাজ করেছে সম্ভবত।’

মনিটরিংয়ের আওতায় আসছে ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে পাচ্ছেন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে কোন ভাতা কত বাড়ল, দেখে নিন এক নজরে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬