‎জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন শরিফুল হুদা

০৯ জুন ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৮:৪২ PM
অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। 
‎
‎মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
‎
‎অফিস আদেশে জানানো হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর অনুরোধের প্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎এছাড়াও অফিস আদেশে জানানো হয়, নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিন প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধাদি ভোগ করবেন। বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
‎
‎উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামছুল আলম গত ৬ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ লাভ করেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬