জাবির প্রো-ভিসি থেকে অব্যাহতি ড. মাহফুজকে

০৬ জুন ২০২৬, ০৬:৩৮ PM
ড. এম মাহফুজুর রহমান

ড. এম মাহফুজুর রহমান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ধারা ১৩(১) অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. এম মাহফুজুর রহমানকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক তার মূলপদ প্রফেসর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ যোগদানের অনুমতি প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ট্যাগ: জাবি
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬