জাবিপ্রবির ৩ শিক্ষার্থীর তৈরি অ্যাপসে অনলাইনেই মিলবে ফলাফল ও মার্কশীট

২২ মে ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০৪:৫৫ PM
জাবিপ্রবি সিএসই বিভাগের শিক্ষার্থীরা তৈরি করল অ্যাপস

জাবিপ্রবি সিএসই বিভাগের শিক্ষার্থীরা তৈরি করল অ্যাপস © টিডিসি ফটো

ধীর ও জটিল ফলাফল ব্যবস্থাপনাকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি ‘জেএসটিইউ রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে আধুনিক ওয়েবভিত্তিক ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার চালু হয়েছে।

ডিজিটাল এই সফটওয়্যারটির মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে সহজেই ফলাফল, সিজিপিএ, কোর্স তথ্য ও মার্কশিট দেখতে পারবে। একই সাথে শিক্ষকরা পরীক্ষার নম্বর আপলোড ও ফলাফল আপডেট করতে পারবেন এবং কর্তৃপক্ষও পুরো ফলাফল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে এর মাধ্যমে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। পুরো প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। তিনি প্রজেক্ট গাইড ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেন।

প্রকল্পের টিম সদস্যদের মধ্যে মো. রবিউল ইসলাম ডেভেলপার হিসেবে সফটওয়্যারের মূল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড ডিজাইন, ডাটাবেজ স্ট্রাকচার এবং এপিআই ইন্টিগ্রেশনের কাজ করেছেন।

গুলজার-ই-মোস্তফা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে লগইন সিস্টেম, ইউজার অথেন্টিকেশন, ডাটা সিকিউরিটি ও বিভিন্ন নিরাপত্তাবিষয়ক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া মো. তানভীর আহমেদ রাফি কিউএ অ্যান্ড টেস্টিং স্পেশালিস্ট হিসেবে সফটওয়্যারটির সিস্টেম টেস্টিং, বাগ শনাক্তকরণ এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের দায়িত্ব পালন করেন।

সফটওয়্যারটিতে স্টুডেন্ট প্যানেল, টিচার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল নামে তিনটি পৃথক অংশ রয়েছে। স্টুডেন্ট প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল ও মার্কশিট দেখতে পারবে। টিচার প্যানেলের মাধ্যমে শিক্ষকরা নম্বর আপলোড ও কোর্স ব্যবস্থাপনার কাজ করতে পারবে। আর অ্যাডমিন প্যানেল থেকে কর্তৃপক্ষ সামগ্রিক ফলাফল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে। বর্তমানে সফটওয়্যারটি সিএসই বিভাগে ব্যবহৃত হলেও সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে এটি পুরো বিশ্ববিদ্যালয়ে চালু করা হবে।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬