জাবি ক্যাম্পাসে অবস্থানরতদের জন্য জাকসুর ব্যতিক্রমী ‘ঈদ উৎসব’

২৫ মে ২০২৬, ০৩:০৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য ‘জাকসু ঈদ উৎসব’ আয়োজন করবে।‎ ‎সোমবার (২৫ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার দিন রাত ৮টায় জাকসু ভবনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

‎‎তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি চলমান থাকায় অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে গেলেও নানা বাস্তবতায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে অবস্থান করছেন। তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করেছে জাকসু।

‎‎‘জাকসু ঈদ উৎসব-২০২৬’ উপলক্ষ্যে প্রীতিভোজ, খেলাধুলা এবং ঈদের শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন আয়োজন থাকবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকল অংশীজনকে এ আয়োজনে অংশ নেওয়ার আহবান জানিয়েছে জাকসু।

আরও পড়ুন: দুই কারণে শিক্ষকদের বদলি নিয়ে দুশ্চিন্তায় মাউশি

‎‎ফেরদৌস আল হাসান বলেন, ‘যারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়িতে যেতে পারেনি, তাদের জন্য ঈদের দিনটিকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সবাই মিলে একটি পারিবারিক পরিবেশে উৎসব উদযাপন করতে পারে।’

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬