জাকসুর উদ্যোগে জাবিতে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি শুরু

০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বর্তমান জনবল-সংকট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের কার্যকর উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা জরুরি। পরিচ্ছন্নতা যেন সবার অভ্যাসে পরিণত হয় ও সম্ভাব্য ডেঙ্গু প্রাদুর্ভাব প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রাণিবিদ্যা বিভাগের কীটবিশেষজ্ঞ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, মশা নিয়ন্ত্রণে আগে সমস্যার উৎস চিহ্নিত করতে হবে। খোলা ড্রেন ঢেকে দেওয়া, অচল ড্রেন সচল করা এবং জমে থাকা পানি অপসারণের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে সহজেই মশার বিস্তার কমানো সম্ভব। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের বিষয় নয়, এটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়, বরং সবার সম্মিলিত দায়িত্ব। তিনি ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং সবার অংশগ্রহণে কর্মসূচির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, টিএসসির পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, জাকসুর সহসভাপতি আবদুর রশিদ জিতুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে দুই দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9