দুই কারণে শিক্ষকদের বদলি নিয়ে দুশ্চিন্তায় মাউশি

২৫ মে ২০২৬, ০১:৩১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য ইনপুট এবং ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কারণে এ দুশ্চিন্তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

মাউশির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলির জন্য আগামী ১০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান শিক্ষকদের তথ্য টেলিটকের তৈরিকৃত সফটওয়্যারে ইনপুট দিতে হবে। অনেকগুলো তথ্য সফটওয়্যারে ইনপুট দেওয়ার কারণে এ কাজে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা প্রতিষ্ঠানপ্রধানরা আইটি সংক্রান্ত কাজে পারদর্শী নয়। ভুল তথ্য দিলে বদলির আবেদন করা শিক্ষকরা নানা বিপাকে পড়তে পারেন।

সূত্রের তথ্য বলছে, বদলি কার্যক্রম শুরু হওয়ার পূর্বে যদি ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ করা হয় তাহলে বদলি বিজ্ঞপ্তিতে খুব একটা উপকার হবে না। দূরের শিক্ষকরা নিজ জেলায় ফিরতে পারবেন না। কেননা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ইতোমধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কাজেই শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হলে দূরে শিক্ষকদের নিজ বাড়ির কাছাকাছি ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি কার্যক্রম শুরু করতে মাঠ পর্যায় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মাউশির আঞ্চলিক অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে অনলাইনে সভা করা হচ্ছে। তবে এই সভায় উপস্থিত প্রধানরা সফটওয়্যার সঠিকভাবে ব্যবহার করতে পারবেন বলে আমাদের মনে হচ্ছে না। এজন্য আমরা তাদের বিশেষ প্রশিক্ষণের বিষয়টি ঊর্ধ্বতনদের অবহিত করতে চাচ্ছি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইতোমধ্যে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন বদলি চালু হওয়ার আগে যদি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ করা হয়, তাহলে পদগুলো ব্লক হয়ে যাবে। ফলে তখন বদলি কার্যক্রম শুরু করলেও পদ ফাঁকা না থাকার কারণে দূরের শিক্ষকদের নিজ জেলায় ফেরা সম্ভব হবে না। এজন্য ৯ম নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের পূর্বে বদলি কার্যক্রম চালু হওয়া দরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা প্রয়োজন হবে।’

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬