জিয়ার কবর জিয়ারত করলেন জাকসুর ভিপি

০৮ মে ২০২৬, ০৭:৫৮ PM
জিয়ার কবর জিয়ারত করেন জাকসুর ভিপি

জিয়ার কবর জিয়ারত করেন জাকসুর ভিপি © সংগৃহীত

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।
‎
‎শুক্রবার (৮ মে) সকাল ১১টায় বিভিন্ন হলের ছাত্রনেতাদের সাথে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তিনি এই মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
‎
‎কর্মসূচিতে জাবির বিভিন্ন হলের ছাত্র সংসদ নেতৃবৃন্দ ও গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি-ও অংশ নেন। এ সময় ভিপি জিতু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎ভিপি জিতু বলেন, ​শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রচিন্তার সমন্বয়েই আগামীর আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাবে। ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পরাজিত শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিয়ে 'সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাব।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬