নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওই ম্যাচের পরপরই বিসিবিকে ই-মেইল করে টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না বলে জানিয়েছিলেন তিনি।

এরপর এশিয়ান গেমসে জ্যোতির নেতৃত্বেই খেলেছে বাংলাদেশ। সেখানেও অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করেছে টাইগ্রেসরা।

এদিকে আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাঘিনীরা। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে, বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ওই বৈঠকে নারী বিভাগের চেয়ারম্যানও উপস্থিত থাকবেন।

এই বৈঠকেই জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তার অধিনায়কত্ব প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

অস্ট্রেলিয়া সফরের আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে জ্যোতিই থাকছেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে; বিসিবির বৈঠকের পরই বিষয়টি পরিষ্কার হতে পারে।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬