প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি

১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ PM
বিসিবির সংবাদ সম্মেলন

বিসিবির সংবাদ সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হলো ওয়েবভিত্তিক পরিবহন সেবা প্রতিষ্ঠান ‘গাড়িবুক’। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজকে সামনে রেখে এই চুক্তি করেছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি।

আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্যই এই চুক্তি কার্যকর থাকবে। এ জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে ‘গাড়িবুক’। তবে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আশাবাদী দুই পক্ষই।

চুক্তি অনুযায়ী, আসন্ন সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের টিম বাসে থাকবে গাড়িবুকের ব্র্যান্ডিং। ঢাকা ও সিলেটে হোটেল থেকে মাঠে যাতায়াতের সময় গাড়িবুকের লোগো সংবলিত বাস ব্যবহার করবেন দুই দলের ক্রিকেটাররা।

বিসিবিতে বিভিন্ন সময়ে নানা ক্যাটাগরিতে স্পন্সরশিপ চুক্তি হলেও ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এটিই বোর্ডের প্রথম চুক্তি। এই উদ্যোগের মাধ্যমে নতুন একটি স্পন্সরশিপ ক্যাটাগরি চালুর পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের পথও তৈরি হবে বলে আশা করছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

এ নিয়ে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে স্পন্সর সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়লেও সেখান থেকে উত্তরণ ঘটিয়ে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বোর্ড। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬