সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিসিবি

০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ PM
জাতীয় ক্রীড়া পল্লীর আবাসন ও বিসিবি লোগো

জাতীয় ক্রীড়া পল্লীর আবাসন ও বিসিবি লোগো © সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে এনসিএল সেকেন্ড ইলেভেন ক্রিকেট টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্ট শুরুর আগের দিন জাতীয় ক্রীড়া পল্লীর আবাসন নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। অগোছালো কক্ষের পাশাপাশি বাইরে জমে থাকা পানিতে নানা প্রশ্ন দেখা দেয়। তবে সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের আবাসন ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে কথা বলেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্টদের নজরে আনা হয়েছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে।

আলমগীর বলেন, ‘জাতীয় ক্রীড়া পল্লীতে একটা রুমে যে সমস্যা হয়েছে, সেটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা আশা করছি, আজকের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

আবাসন ব্যবস্থার উন্নতিতে বিসিবির নেওয়া উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। আলমগীর জানান, বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি কথা বলেছেন।

তিনি বলেন, ‘অ্যাকোমোডেশনের যে সমস্যাটি গতকাল হয়েছে, সেটা দ্রুতই আমরা অ্যাড্রেস করেছি। আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন এবং আমাদের রিলেটেড সব ডিপার্টমেন্টকে নিয়েই আমরা গতকাল জুম মিটিং করেছি। আজকে কীভাবে সমস্যার সমাধান করা যায়, আরও কীভাবে ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি, আজকের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

এদিকে শুধু তাৎক্ষণিক সংকট সমাধান নয়, সেকেন্ড ইলেভেন ক্রিকেটকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছে বিসিবি। আগামী ৬ মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশাবাদী আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।’

ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬
এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা, সেই শিক্ষিকার শাস্তির দ…
  • ০৭ অক্টোবর ২০২৬