এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ PM
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © সংগৃহীত

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এবার পদকশূন্য বাংলাদেশ। ২০১০ সালে স্বর্ণপদক জয়ের পর ২০১৪ ও ২০২৩ আসরে ব্রোঞ্জ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়েও প্রায় দ্বিতীয় সারির পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদক ছাড়াই ফিরতে হয় টাইগারদের।

এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৪ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা।’

এবার পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেওয়ায় ক্রিকেট থেকে পদকের প্রত্যাশা ছিল ক্রীড়া সংশ্লিষ্টদের। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভবিষ্যতে যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬