ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাকের-শামীম, আর কারা আছেন

২১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ PM
জাকের-শামীম

জাকের-শামীম © সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীসহ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও সুযোগ পেয়েছেন।

তবে ঘোষিত এই দলে জাকের ছাড়া আর কারোরই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট দল থেকে প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন জাকের।

এদিকে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন তিনি।

ওপেনিংয়ে বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন কিংবা ঢাকার জিসান আলম তার সঙ্গী হতে পারেন। এ ছাড়া ৪ ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীও এই দলে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। শুরুতে ম্যাচটি তিন দিনের আয়োজনের পরিকল্পনা থাকলেও সফরকারী দলের অনুরোধে সময় কমিয়ে দুই দিন করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে প্রস্তুতি ম্যাচটি। এরপর ২৪ অক্টোবর বিশ্রামে কাটাবে ওয়েস্ট ইন্ডিজ দল। 

এ ছাড়া আগামী ২৮ অক্টোবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।

বিসিবি একাদশ:

মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী অনিক, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন পাটোয়ারী, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950