ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তানজিদের

২০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথও কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় এখন বাংলাদেশের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্যাটারদের মানসিকতা বদলানোর পাশাপাশি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটারদের গেম অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন পেসার তাসকিন আহমেদ। সতীর্থের সেই মন্তব্যের সঙ্গে একমত তানজিদও। তার মতে, সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিভাগ প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি।

আফগানিস্তান ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিদ বলেন, “উনি (তাসকিন আহমেদ) যেটা বলেছেন, আসলেই সত্য কথা বলেছেন। আমরা আমাদের ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারিনি। উইকেট যথেষ্ট ভালো ছিল, আমার কাছে মনে হয় যে এই রানটা তাড়া করার মতো ছিল। যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটিং করেছি আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিত, এটা আমার মনে হয়।”

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ইনিংস নিয়ে আক্ষেপ রয়েছে তানজিদেরও। তার বিশ্বাস, আরও ২০ থেকে ২৫ ওভার উইকেটে থাকতে পারলে ম্যাচের পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে আনা সম্ভব হতো। একই সঙ্গে রান তাড়ার চাপও অনেকটা কমে আসত।

নিজের পরিকল্পনা তুলে ধরে তানজিদ বলেন, “আমি যদি ওখানে ২০-২৫টা ওভার যদি টিকে থাকতাম, তাহলে হয়তোবা আমার জন্য ভালো হতো, আমার দল একটা ভালো জায়গায় যেত এবং তাড়া করাটা অনেক সহজ হতো। তো আমার কাছে মনে হয় একজন থিতু হওয়া ব্যাটসম্যান হিসেবে, সামনে আরও অনেক ম্যাচের এমন পরিস্থিতি আসবে, তো আমার দায়িত্বটা থাকবে কীভাবে আরও দায়িত্ব নিয়ে ২০-২৫টা ওভার বড় করা যায় এবং দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।'”

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে জুটি গড়তে না পারার বিষয়টিও তুলে ধরেছেন তানজিদ। তার মতে, নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলের ওপর চাপ বেড়েছে।

তানজিদের ভাষায়, “আমরা জুটি গড়তে পারিনি, এটা হচ্ছে একটা প্রধান বিষয়। আর একের পর এক আমাদের উইকেট পড়েছে, এই জিনিসটা আসলে আমাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। তবে এই চাপটা আমরা কীভাবে কমাব বা এরকম চাপের পরিস্থিতিতে কীভাবে আরও শান্ত থেকে যতটা ওভার খেলা যায় কিংবা যতটা লম্বা ব্যাটিং করা যায়, এই জিনিসটায় আমাদের আরও উন্নতি করতে হবে।”

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950