তামিম ইকবালের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তানজিদ

২০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ শিবিরে হতাশা নেমেছিল। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচটি মাঠে বসেই দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও বসেন তিনি। সেই বৈঠকে দলের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানোর চেষ্টাও করেন বিসিবি সভাপতি।

বৈঠক শেষে তামিমের মুখে হতাশার ছাপ দেখা গেলেও ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তানজিদ হাসান তামিম জানান, উনার (তামিম ইকবাল) সঙ্গে তাদের খুব ভালো আলোচনা হয়েছে।

তানজিদ হাসান তামিম বলেন, “খুব ভালো একটা মিটিং হয়েছে উনার সাথে আমাদের। আমাদের ভালো সময় খারাপ সময় সবসময় বিসিবি আমাদের পাশে থাকে। আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, জিম্বাবুয়েতেও ওদের সাথে আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। সব কিছু মিলিয়ে উনি আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছেন আরও।”

সেই বৈঠক প্রসঙ্গে দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে এই ওপেনার এও দাবি করলেন, পরিবারের মধ্যে নেতিবাচক কিছু তৈরি হোক, তা কেউই চান না। তিনিও ক্রিকেটারদের সেই ইতিবাচক বার্তাই দিয়েছেন।

তানজিদ তামিমের ভাষ্য, “আমরা একটা পরিবারের মতো। কেউই চায় না পরিবারের ভেতরে নেগেটিভ কোনো কিছু তৈরি হোক। উনি আমাদের সেই পজিটিভ বার্তাটাই দিয়েছেন। যাতে আমরা সবাই একসাথে থাকি। দল হিসেবে মাঠে ভালো পারফর্ম করতে পারি।”

এদিকে প্রতিপক্ষের নাম নয়, বরং নিজেদের প্রস্তুতি ও মনোযোগের ওপর গুরুত্ব দেওয়ার বার্তাও দিয়েছেন বিসিবি সভাপতি। জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া—প্রতিপক্ষ যে দলই হোক না কেন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে ভালো প্রস্তুতি নিয়ে এবং পূর্ণ মনোযোগ ধরে রেখে খেলার ওপর জোর দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তানজিদ বলেন, “প্রতিপক্ষ জিম্বাবুয়ে নাকি অস্ট্রেলিয়া এটা না দেখে কীভাবে আমরা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে আরও ভালো প্রস্তুতি ও ফোকাস রেখে খেলতে পারি, দল হিসেবে সব বিভাগে ভালো করতে পারি- সেই বার্তাই উনি দিয়েছেন।”

সকালে কাজে এসে জানলেন— তাদের আর চাকরি নেই
  • ২০ অক্টোবর ২০২৬
পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
অভিযান শেষ হতে না হতেই পুলিশের সেই অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধ…
  • ২০ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণ পাচ্ছেন পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষক
  • ২০ অক্টোবর ২০২৬
সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ, স্পষ্ট করলেন নিজের অবস…
  • ২০ অক্টোবর ২০২৬