ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

কোয়াড ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজে আর খেলা হচ্ছে না ওয়ানডে অধিনায়ক লিটন দাসের। চোটের কারণে দ্রুতই দেশে ফিরতে পারেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

গত ১৬ অক্টোবর ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করেন লিটন। বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তার এমআরআই করানো হয়। পরীক্ষার রিপোর্টে চোটের বিষয়টি ধরা পড়ে। এরপর ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করলেও নির্ধারিত মান পূরণ করতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার। ফলে ত্রিদেশীয় সিরিজে তার খেলা হচ্ছে না।

বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, 'ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।'

কোয়াড ইনজুরি থেকে সেরে উঠতে কত দিন লাগবে, তা নির্ভর করে পেশির ক্ষতির মাত্রার ওপর। সাধারণত সামান্য টান লাগলে এক থেকে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হওয়া সম্ভব। পেশির আংশিক ক্ষতি হলে ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আর গুরুতর চোটের ক্ষেত্রে পুনরুদ্ধারে আরও বেশি সময় প্রয়োজন হতে পারে।

তবে লিটনের চোটের প্রকৃত মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বিশ্রামের পাশাপাশি ধাপে ধাপে পুনর্বাসন জরুরি। ব্যথা কমে গেলেও পেশির স্বাভাবিক শক্তি ও নড়াচড়া ফিরে আসার আগে খেলায় ফিরলে চোট আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই লিটনের প্রত্যাবর্তন নির্ভর করবে তার সুস্থতার অগ্রগতি ও চিকিৎসকদের মূল্যায়নের ওপর।

এদিকে, টানা তিন দিন ধরে জ্বরে ভোগায় জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

ক্যাম্পাস পরিষ্কারে রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল, …
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন আগা…
  • ১৭ অক্টোবর ২০২৬
মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ১৭ অক্টোবর ২০২৬
ফেনীতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সেই দুই ছাত্রদল নেতাকে…
  • ১৭ অক্টোবর ২০২৬