বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM
হাবিবুল বাশার সুমন

হাবিবুল বাশার সুমন © সংগৃহীত

নানা অনিয়ম ও পারিশ্রমিক জটিলতা নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনার মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর তামিম ইকবালও জানিয়েছিলেন, ‘জোড়াতালি দিয়ে’ বিপিএল আয়োজন করতে চান না। শেষ পর্যন্ত এবারের আসর স্থগিত করে বিসিবি।

বিরতি দিয়ে আরও গোছানোভাবে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন চান, ভবিষ্যতে এই প্রতিযোগিতায় আবারও বড় তারকা ক্রিকেটারদের দেখা যাক।

তার মতে, সময় নিয়ে মানসম্মতভাবে আয়োজন করা গেলে ক্রিকেটারদের পারফরম্যান্সও ভালো হবে, বাড়বে প্রতিযোগিতার মান।

বাশার বলেন, ‘যদি সময় নিয়ে আমরা ভালোভাবে করতে পারি, প্লেয়াররা ভালো খেলবেন, খেলা ভালো হবে। আগে কিন্তু বিপিএলে অনেক বড় বড় প্লেয়ার আসতেন। সেগুলো অনেক ভালো হতো, এখন হচ্ছে না যে এমন না। তবে আমি চাই তারা আবার ফিরে আসুক। তাহলে আরও প্লেয়ার আমরা দেখতে পারব। যথেষ্ট খেলা আছে সামনে, আমরা প্লেয়ার খুঁজে নিতে পারব।’

বিপিএলকে ঘিরে বারবার তৈরি হওয়া বিতর্ক নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।

তার মতে, একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আয়োজন করা গেলে বিপিএল বাংলাদেশের ক্রিকেটের জন্য শক্তিশালী একটি ব্র্যান্ড হয়ে উঠতে পারে।

বাশার বলেন, ‘একটা কাঠামোর মধ্যে হওয়া জরুরি। প্রতিবার বিপিএল নিয়ে যেসব কথা হয় আমাদের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে ভালো ব্র্যান্ডিং হয় না। এটা দেখতে ভালো লাগে না। আমিও চাই বিপিএল ভালোভাবে হোক, সব দলের ব্র্যান্ড তৈরি হোক। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সব জায়গায় আছে। আমাদের হয়নি।’

তবে বিপিএল না হলেও জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ থাকবে বলে মনে করেন তিনি। ২০২৮ বিশ্বকাপের আগে বিসিবির সম্ভাব্য নতুন কোনো টুর্নামেন্টে ক্রিকেটারদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে বলেও আশাবাদী বাশার।

তিনি বলেন, ‘আশা করি সমস্যা হবে না। ২০২৮ বিশ্বকাপের আগে আশা করি কিছু না কিছু খেলবই। হয়তো একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেখানে অনেক খেলা হবে, প্লেয়ারদের আশা করি খুঁজে বের করতে পারব। বিপিএলে প্লেয়ারদের আর্থিক সুবিধা থাকে আমরাও প্লেয়ার দেখতে পারি।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬