বিসিবির বিপিএল না করার সিদ্ধান্তে সম্মতি ৩ ফ্র্যাঞ্চাইজির

২৯ আগস্ট ২০২৬, ০৫:৩১ PM
বিপিএল ও বিসিবি লোগো

বিপিএল ও বিসিবি লোগো © সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত সবশেষ দুই আসরের আর্থিক লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে বিপিএলকে নতুনভাবে সাজিয়ে সবকিছু গুছিয়ে মাঠে ফেরানোর পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের দাবি-দাওয়া ও ঘরোয়া ক্রিকেটের সার্বিক বিষয় নিয়ে আগামী রবিবার (৩০ আগস্ট) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা। সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।

এর আগেই শনিবার (২৯ আগস্ট) গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মালিকপক্ষের সঙ্গে বৈঠক সেরেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরাও।

বৈঠক প্রসঙ্গে রংপুর রাইডার্স সিইও ইসতিয়াক সাদেক বলেন, 'বাজারের পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে যে এটা আরও বেশি খারাপই হবে। সুতরাং শুধু নামমাত্র বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম ৩০ লাখ টাকা দেব, কিন্তু খেলোয়াড়কে আমি শেষ পর্যন্ত ১৫ লাখ টাকা দিচ্ছি না, ফোন ধরছি না, হারিয়ে যাচ্ছি- এর চেয়ে বরং একটু সময় নিয়ে ভালো কোনো একটা মডেলে করাটাই ভালো।'

তিনি যোগ করেন, 'জানুয়ারি মাস পার হয়ে আজ প্রায় ৭/৮ মাস চলছে, আমাদের এখনো কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের পারিশ্রমিক দেওয়া বাকি। কারণ, আমাদের সঙ্গে যেসব পৃষ্ঠপোষক চুক্তি করেছিল, তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকগুলো পরিশোধ করে না।'

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, 'বিসিবি বলেছে, বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার-পাঁচ মাস আমাদের সময় দেওয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে, এবারও সেভাবে হলে আমরা থাকবো না। কারণ, গালি আমরা বেশি খাই। বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইবো। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন বিপিএল অবশ্যই হবে, তবে সময় চাচ্ছেন। বিপিএলের মান বাড়াতে তামিম (ভাই) ভালো একটা মডেল করতে চাচ্ছেন। ওনাকে আমরা সময় দিতে রাজি।'

সবশেষ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, 'অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করাও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার। যাতে করে, বিসিবি-ফ্ল্যাঞ্জাইজি-খেলোয়াড় সবার যেন লাভ হয়।'

রোগীর আস্থা ফেরাতে চিকিৎসকদের আচরণ বদলাতে হবে: স্বাস্থ্যের …
  • ২৯ আগস্ট ২০২৬
কানাডা বিএনপির কাছে ক্ষমা চাইলেন টরন্টোর কনস্যাল জেনারেল শা…
  • ২৯ আগস্ট ২০২৬
রাত ৯টার মধ্যে ৪০ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • ২৯ আগস্ট ২০২৬
সুস্থ-বার্ধক্যের-প্রস্তুতি-নিতে-হবে-এখন-থেকেই-বিএমইউতে-সেমি…
  • ২৯ আগস্ট ২০২৬
জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
এটা কিসের সরকারি হাসপাতাল—স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষ…
  • ২৯ আগস্ট ২০২৬