বিপিএল না হলে যে ক্ষতির আশঙ্কা করছেন হৃদয়

২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে বলেছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের পক্ষপাতী নন তিনি। এরপর থেকেই ঘরোয়া এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়। তার মতে, বিপিএল না হলে দেশের ক্রিকেটারদের জন্য সেটি বড় ধরনের ক্ষতির কারণ হবে।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন হৃদয়। সেখানে মঙ্গলবার (২৮ জুলাই) ৮ বলে ৩১ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

তিনি বলেছেন, ‘(বিপিএল না হলে) অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ, অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি। একইসঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও (বিসিবি) যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।’

বিপিএল না হলে বড় শূন্যতা তৈরি হতে পারে বলে ধারণা হৃদয়ের। তার ভাষ্য, ‘অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে সেই সুযোগ হারাবেন অনেকেই। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।’ 

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট…
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬