নিউজিল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখতে চান তাওহীদ হৃদয়

০৩ মে ২০২৬, ০৫:১৭ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহীদ হৃদয়। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলেও রান করার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। সাদা বলের সিরিজ শেষ করে এখন তার দৃষ্টি ঢাকা প্রিমিয়ার লিগে। এবারের আসরে মোহামেডানের হয়ে খেলবেন মিডল-অর্ডার এই ব্যাটার। রবিবার (৩ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের উন্নতির বিষয়েও জানান তিনি।

হৃদয় বলেন, 'শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে। আপনারাও, আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই চেষ্টা করে যে কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই চেষ্টা করছি, আমিও করছি। ঠিক করা বা উন্নতি করার জায়গা যেসব আছে, সেখানে চেষ্টা করছি।'

এদিকে কোনো কিছুই চাপ হিসেবে দেখেন না হৃদয়। চ্যালেঞ্জ নিয়েও মুখিয়ে থাকেন তিনি। তার ভাষ্যমতে, 'চাপের কিছু নেই। প্রত্যেকটা জায়গাতেই, সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন চাপ থাকে। কিন্তু চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজের কতটুকু পারফর্ম করবেন এটাই প্লেয়ার হিসেবে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে।'

ক্রিকেটে দর্শকদের আগ্রহ আগের তুলনায় কি কমছে কিনা, এমন প্রশ্নে হৃদয় বলেন, 'সবকিছু আলহামদুলিল্লাহ, রিজিকের ওপরে। যার রিজিকে যেটা থাকে। কিন্তু আগে যে ক্রেজটা ছিল, এখন হয়তো-বা আমার কাছে মনে হয় ক্রেজটা ক্রিকেটে একটু হলেও কমেছে, জানি না আমি ভুলও হতে পারি। এখন কমার পেছনে হয়তো-বা আমাদেরই দায় আছে যে আমরা টিম হিসেবে ভালো করতে পারছি না।'  

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬