‘অনেকেই এই লিগ খেলে পরিবার চালায়’, ডিপিএল নিয়ে হৃদয়

০৩ মে ২০২৬, ০৫:৫০ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আগামী সোমবার (৪ মে) একসঙ্গে ৬টি ভেন্যুতে গড়াবে প্রথম রাউন্ডের ম্যাচগুলো। দেশের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টের গুরুত্ব অনেক, বিশেষ করে জীবিকা নির্বাহের দিক থেকে। জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়ও সেই বিষয়টিই আবার তুলে ধরলেন।

রবিবার (৩ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল। আপনি যদি দেখেন যে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যাদের ওই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি যে, তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দিবে বিসিবি। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সেক্ষেত্রে প্লেয়ারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না।’

পরে নিজ দল মোহামেডান নিয়ে হৃদয় বলেন, ‘আল্লাহর রহমতে আমরা ভালোই দল করেছি। এখন কাগজে কলমে ভালো দল অনেক আছে, ভালো হয়েছে আমাদের দলটাও। দিনশেষে মাঠে যে দলটা ভালো পারফর্ম করবে, সেই দলটাই তাদের জন্য ফলাফলটা আনবে।’ 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬