দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন বিজয়

১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ PM
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয় © সংগৃহীত

এনামুল হক বিজয়ের ব্যাটে ঘরোয়া ক্রিকেটে বরাবরই রানের ফোয়ারা থাকে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে একচ্ছত্র আধিপত্য তার। এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন তিনি। যদিও নতুন দলে নাম লেখালেও এখনও 'রান মেশিন' হয়ে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারেননি।

এ বিষয়ে বিজয়ের ভাষ্য, 'শতভাগ তৈরি বলব না, সত্যি বলতে। তবে হাতে ১৫ দিন সময় আছে, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আর প্র্যাকটিসও করেছি কিছু দিন ধরে। আশা করি, প্রিমিয়ার লিগের আগেই শতভাগ তৈরি হয়ে যাব।'

অবশেষে ডিপিএল মাঠে গড়ানোয় স্বস্তি প্রকাশ করে টপ-অর্ডার এই ব্যাটার বলেন, 'আলহামদুলিল্লাহ। অনেক ধৈর্য ধরতে হয়েছে সত্যি বলতে। অনেকটা সময় খারাপ লাগা ছিল। ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে। আশা করি এখন সব ঠিকঠাকভাবে হবে। অবশ্যই ভালো লাগছে আলহামদুলিল্লাহ।' 

মোহামেডানে প্রথমবার খেলার ব্যাপারে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'ছোট বেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না। তবে ছোট বেলা থেকে বড় হয়েছি আবাহনী মোহামেডানকে চিন্তা করে। সে হিসাব করলে অবশ্যই বড় দল। দীর্ঘদিন আবাহনী, প্রাইম ব্যাংকে খেলেছি। এবার এই বড় দলে খেলার সুযোগ এসেছে। চ্যাম্পিয়ন দলে খেলতে পারলে মানসিকতা চ্যাম্পিয়নের মতোই থাকে। এটা আমার জন্য অনেক বড় সুযোগ।'

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬