‘খেজুর গাছটাকে আপনারা ধানের শীষ বানালে আমি এমপি হব’

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ AM
সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা জুনায়েদ আল হাবীব

সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা জুনায়েদ আল হাবীব © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

এসময় জুনায়েদ আল হাবীব বলেন,  ধানের শীষ মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন।

তিনি বলেন, তারেক রহমান এদেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।

আরও পড়ুন: ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি পদে রয়েছেন। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতিও তিনি।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬