জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ AM
বিএনপি মনোনীত প্রার্থীর হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা

বিএনপি মনোনীত প্রার্থীর হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা © সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপিতে যোগ দিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির (জিএম কাদের) শতাধিক নেতাকর্মী ও সমর্থক। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা।

যোগদানকৃতরা হলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

যোগদানকারী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।
 
নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আজকে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬