ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত

১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ AM
বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ-ভারত ম্যাচ © সংগৃহীত

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি আগস্টের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে নানান কারণে ম্যান ইন ব্লুদের এই সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দুই বোর্ড থেকেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন আছে, আরেক দফা পেছাতে পারে ভারতের এই সফর। যদিও ভিন্ন কথাই বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি। তার দাবি, ইতিবাচক দিকেই এগোচ্ছে বিষয়টি, তবে এখনো কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (১২ আগস্ট) হোম অব ক্রিকেটে আরাফাত রহমান কোকোর ক্রিকেটে অবদান স্মরণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। 

আসিফ রব্বানি বলেন, `যখন ঘোষণা দেওয়ার মতো একটা পর্যায়ে যাব, তখন ইনশাল্লাহ আমরা জানাব। আমাদের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কি অবস্থায় আছে, এটা মনে হয় আরও দু-চার দিন গেলে বা আরও কিছুদিন গেলে এটার একটা আপডেট দিতে পারব। সেটাই ভালো হবে, এখন কিছু বলতে চাই না।’

এদিকে বাংলাদেশ-ভারত সিরিজটি ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি বিসিবি কাছে আর্থিক দিক থেকেও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, দর্শক আগ্রহ ও বাণিজ্যিক মূল্য-সব মিলিয়ে এমন একটি সিরিজ বোর্ডের রাজস্বে বড় প্রভাব ফেলবে বলেই মানছেন আসিফ।

তার ভাষ্যমতে, `এটা তো এখন ঠিক কোয়ান্টিফাই করা যাচ্ছে না। তবে আপনি অবশ্যই ঠিক বলেছেন। কারণ, একটা বাংলাদেশ-ভারত সিরিজ অবশ্যই মার্কেটিংয়ের দিক থেকে লোভনীয় একটি সিরিজ। সবদিক থেকেই এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। সেক্ষেত্রে যদি সিরিজ না হয়, তো সেখানে তো কিছুটা ক্ষতি হবেই। তবে ইনশাআল্লাহ আমরা অন্যভাবে এটাকে কাভার করা যায় কি না, আগামীতে সেটা চেষ্টা করব।’

অন্যদিকে ভারত সিরিজের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়েও আশার বার্তা দিয়েছেন এই বিসিবি পরিচালক। তার দাবি, ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মানসম্মত ও দর্শকবান্ধব বিপিএল আয়োজনে আশাবাদী বোর্ড।

আসিফ বলেন, `না, এখনো আমরা এটাতে সিদ্ধান্তে আসিনি। তবে আমাদের প্রেসিডেন্ট বিশেষ করে উনি বিশ্বাস করেন, যখন আমরা এরকম একটি বিপিএল আয়োজন করব; সেটা আগের মতো ওই ধরনের তড়িঘড়ি করে জোড়াতালির বিপিএল হবে না। যে বিপিএল যেটা হবে, সেটা যেন আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি। যেখানে সবাই প্রশমগসা করবে, এ রকম একটা চমৎকার বিপিএল আমরা যেন আয়োজন করতে পারি; সেটাই আমাদের লক্ষ্য থাকবে।‘

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬