বিপিএল নিয়ে কোয়াব-বিসিবি বৈঠকে কী সিদ্ধান্ত এলো?

৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৭:১১ PM
কোয়াব ও বিসিবি লোগো

কোয়াব ও বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ বিষয়ে রবিবার (৩০ আগস্ট) বিসিবির সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সদস্যরা।

মিরপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে কোয়াবের প্রতিনিধি হিসেবে নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি ও মার্শাল আইয়ুবসহ আরও কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন নাসির।

তিনি বলছিলেন, ‘প্রথমেই বলি, এই ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন আয়োজিত হচ্ছে না- তা নিয়েই আলোচনা হয়েছে। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন বিপিএল হচ্ছে না। বিপিএলের জায়গায় (সময়) কী করলে খেলোয়াড়দের জন্য ভালো হয়...। বিসিবির সঙ্গে বসে বুঝেছি, এবার বিপিএল হচ্ছে না। আমাদেরকে ভিন্ন টুর্নামেন্টের কথা জানিয়েছে। তবে কোন টুর্নামেন্ট হবে, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝতে পারব।’

নাসির আরও বলেন, ‘যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটা খারাপ হবে না। ক্রিকেট বোর্ড কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। যতটুকু বুঝলাম, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য চিন্তা করেছে। ৫ থেকে ১০ বছর পর আমরা খেলোয়াড়রা কোথায় থাকব, সেটা নিয়েই বেশি ফোকাস করা হয়েছে। যে প্রস্তাবটা আমরা পেয়েছি বা শুনেছি, আমার মনে হয় না- এটা খুব একটা খারাপ হবে।’

তিনি যোগ করেন, ‘তারা (বিসিবি) আমাদের কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আবার পরবর্তীতে বসব এবং এটা নিয়ে আলোচনা করব।’

ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা নিয়ে নাসির বলেন, ‘দেখুন, বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবে। এটার জন্য ক্রিকেট বোর্ডে কী করতে পারে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি।’

যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬
প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  • ৩০ আগস্ট ২০২৬
চেলসিতে এসে শিরোপার স্বপ্ন মার্তিনেসের
  • ৩০ আগস্ট ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহ…
  • ৩০ আগস্ট ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন…
  • ৩০ আগস্ট ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬