বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

২৬ আগস্ট ২০২৬, ০২:৪৩ PM
রাবিদ ইমাম

রাবিদ ইমাম © সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়লেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বুধবার (২৬ আগস্ট) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

২০০৫ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত রাবিদ। দীর্ঘ সময় ধরে মিডিয়া বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর বেশ কিছুদিন ধরেই তার দায়িত্ব পরিবর্তনের গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। তবে মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়লেও বিসিবিতেই থাকছেন রাবিদ, পেয়েছেন নতুন দায়িত্ব।

এখন থেকে এজিএম হিসেবে কাজ করবেন তিনি। মূলত বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব সামলাবেন রাবিদ। দেশের ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করার কাজেই নিজেকে নিয়োজিত রাখবেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে রাবিদ বলেন, ‘অনেক বছর তো হলো দায়িত্বের। যে কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম, এই দায়িত্ব ছেড়ে কীভাবে আরও ক্রিকেটের সঙ্গে সরাসরি থাকা যায়। এখন সুযোগ পেয়েছি। চেষ্টা করব কাজ করার।’

এদিকে রাবিদ ইমামের জায়গায় মিডিয়া বিভাগের দায়িত্বে নতুন করে অন্তত দুজন মিডিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। দ্রুতই তাদের নাম জানা যেতে পারে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬