অনুমতি ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ ঘোষণা বিসিবির

২৬ আগস্ট ২০২৬, ০২:১৩ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এবার জেলা পর্যায়ে ক্রীড়া সংস্থা, ক্রীড়া সংগঠন ও ক্রিকেট সংস্থার কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার অবগতির জন্য জানাতে চায়, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো প্রকার সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।

বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, ‘সমগ্র দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ এবং সমন্বয়; সারা দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিতকরণে।’

একইভাবে, সংবিধানের অনুচ্ছেদ ৬.৪ অনুযায়ী, ‘এই সংবিধানে উল্লিখিত অধিভুক্ত ক্রিকেট সংস্থাসমূহকে স্বীকৃতি প্রদান ও তাহাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গ সংগঠনের স্বীকৃতি প্রদান, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।’

এ ছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৯.১(খ) অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমোদিত নীতিমালা/বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে এবং জাতীয় ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব, বয়সভিত্তিক ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অন্যান্য প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লীগ পরিচালনা করতে হবে।

একই অনুচ্ছেদে আরও বলা রয়েছে যে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধাদি গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।

উল্লিখিত অনুচ্ছেদসমূহের আলোকে, শুধুমাত্র বিসিবির স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা বা সংগঠন বা কমিটিই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচ্য হবে। 

বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।

রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬